মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

মিরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মিরপুর প্রতিনিধি: / ১৩২ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং নওপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আকরাম হোসেন (৫৫) সাতমাইল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটা এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সাতমাইল এলাকায় দাড়িয়ে থাকা একটি পাট বোঝায় ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার প্রাণহানি হয়।

একজন পরিচিত ও সজ্জন ব্যবসায়ী হিসেবে এলাকায় তার সুপরিচিতি ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবার, ব্যবসায়ী সমাজ তথা পুরো এলাকায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয়রা।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com