শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধান শিক্ষক নিহত

মিরপুর প্রতিনিধি: / ৬২ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামে এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি ইতিপূর্বে খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন  করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদের দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। খয়েরপুর বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটো তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com