শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষ রোপন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মিরপুর প্রতিনিধি: / ১০০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন, বৃক্ষ রোপন ও হত-দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মাইল ফর অল স্বেচ্ছাসেবী যুব সংস্থার এস এফ এ প্রেক্ষাপট প্রকল্পের আওতায় নবম ব্যাচের বাস্তবায়নে ও আলোর কাফেলা সংস্থার আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে নিম, আমলকি ও সবেদা গাছের চারা রোপন করা হয়। পরে এলাকার দুস্থ ও হতদরিদ্রের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর কাফেলা সংস্থার প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া ২৫০ শষ্যা হাসপাতালের চিকিৎসক ডা. এস.এম মূসা কবির, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, আলোর কাফেলা সংস্থার উপদেষ্টা ও নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল ইসলাম মাষ্টার,

প্রধান শিক্ষক ও আলোর কাফেলা সংস্থার প্রধান উপদেষ্টা রুহুল আমিন, পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন, স্মাইল ফর অল স্বেচ্ছাসেবী যুব সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ আল বুখারী অনিক। এসময় এসএফএ ও আলোর কাফেলা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com