মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

রণবীরের দাপট, ধুরন্ধর কত আয় করেছে?

বিনোদন ডেস্কঃ / ১৯২ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্ক পেরিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনে আয় করেছে ২৪ দশমিক ৫ কোটি রুপি। শনিবার এই অঙ্ক আরও বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটিতে। দুদিন মিলিয়ে ‘ধুরন্ধর’র মোট রোজগার এখন ৫২ দশমিক ৫ কোটি রুপি।

ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আয় আরও বাড়তে পারে। তিন দিন শেষে ছবিটির সংগ্রহ ৮৫ কোটির ঘর পার করাই সময়ের ব্যাপার।

মুক্তির আগেই টিজার ও ট্রেলার দেখে দর্শকের আগ্রহ তুঙ্গে। অগ্রিম বুকিংয়েও ছিল ব্যাপক সাড়া। সেই ধারাবাহিকতায় শুক্রবার ভারতজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তির পর প্রত্যাশা পূরণে কোনো কমতি রাখেনি ‘ধুরন্ধর’। প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে রণবীরের অভিনয়। পাশাপাশি অক্ষয় খান্না ও আর মাধবনের চরিত্রও ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দর্শকের কথায়, ‘পদ্মাবত’র খিলজির পর এবার ‘ধুরন্ধর’-এ রণবীর দেখালেন অন্য রূপের দাপুটে অভিনয়। রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্না এবং আইএসআই মেজর ইকবালের স্বল্প স্ক্রিনটাইমে অর্জুন রামপালের উপস্থিতি ছাপ ফেলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-প্রাণিত চরিত্রে মাধবনও মুগ্ধ করেছেন দর্শককে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও।

খ্যাতিমান শিল্পীদের একসঙ্গে পাওয়া, শক্তিশালী ট্রেলার-টিজারের প্রভাব এবং দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর’। উপার্জনের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা ব্লকবাস্টারের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com