শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৪৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন। পাসের হার ৩১ শতাংশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থার ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

গত ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকেল ৩টা ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন প্রার্থীরা।

এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com