মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

শীতে কার সান্নিধ্যে বুবলী?

বিনোদন ডেস্কঃ / ১৮০ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, যিনি একসময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেত্রী।

রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এই তারকা প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে জলপাই বাগানে। প্রকৃতির সান্নিধ্যে শীতে নিরিবিলি সময় কাটাচ্ছেন বুবলী।

ছবিগুলোতে বুবলীকে পেস্ট রঙের জামায় দেখা যাচ্ছে, আর খোলা চুলে তার মিষ্টি হাসি যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।’

তবে এই পোস্টের পর নেটিজেনদের নজর কেড়েছে মন্তব্যগুলো। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘জলপাই একটা লোভনীয় খাবার কম বেশি সবারই লোভ যাগে দেখলে।’ অন্য একজন ভক্ত নায়িকার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘জলপাইটা আপনার মতই দেখতে আপু।’

প্রসঙ্গত, ২০১৬ সালে কিং খান শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তার প্রথম ছবিতেই অভিনয় নৈপুণ্য তাকে দ্রুত পরিচিতি এনে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com