মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

সকালে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

লাইফ স্টাইল ডেস্কঃ / ১৮১ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

মেথি দানা শুধু রান্নায় নয়, স্বাস্থ্যসেবায়ও বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রাতে মেথি ভিজিয়ে সকালে খালি পেটে সেই পানি পান করলে শরীরের জন্য উপকারী। দেখে নিনসকালে মেথি ভেজানো পানি পানের প্রধান উপকারিতাগুলো-

হজমশক্তি বাড়ায়

মেথিতে রয়েছে প্রচুর ফাইবার, যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সহায়তা করে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

মেথির বিশেষ উপাদান রক্তে গ্লুকোজ শোষণ কমায়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তা কার্যকর ভূমিকা রাখে। তাই নিয়মিত সকালে মেথি ভেজানো পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ওজন কমাতে সহায়ক

খালি পেটে মেথি পানি পান করলে ক্ষুধা কম লাগে।

এতে অতিরিক্ত খাবার কম খাওয়া হয় এবং ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে। 

শরীরের টক্সিন দূর করে

মেথি পানি শরীরকে ভেতর থেকে ডিটক্স করতে সাহায্য করে। লিভার পরিষ্কার রাখতে ভূমিকা রাখে।

ত্বক সুন্দর করে

শরীর পরিষ্কার হওয়ার পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ কমাতে সহায়তা করে।

 

প্রদাহ কমায়

মেথিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা দেহের ব্যথা, গ্যাস্ট্রিকের জ্বালা ও অন্যান্য প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে।

কোলেস্টেরল কমাতে সহায়ক

নিয়মিত মেথি পানি পান করলে খারাপ কোলেস্টেরল (LDL) কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

নারীদের হরমোন ভারসাম্য রক্ষা

মেথি নারীদের হরমোন ব্যালেন্স করতে সহায়তা করে, যা পিরিয়ডজনিত সমস্যা ও ব্যথা কমাতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com