মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৬৯ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন তাদের শপথ পড়াবেন।

একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি তাদের জোটসঙ্গীদেরসহ ২১২টি আসনে জয়লাভ করেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন সাতজন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী সোমবার তার নেতৃত্বে যাত্রা শুরু করবে নতুন সরকার। প্রায় ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com