মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

স্বামীর কবরের পাশে শায়িত হলেন খালেদা জিয়া

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৩৫ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

বিএপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হলেন বিএনপির চেয়ারর্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় তার জানাজা। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টা ৪৫ মিটিটে রাজধানীর শহীদ জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ। বেলা গড়িয়ে দুপুর হতেই মূল ভ্যেনু পর্যন্ত পৌঁছাতে না পেরে হাজার হাজার মানুষ রাস্তাতেই লাইন বেঁধে দাঁড়িয়ে পড়েন জানাজায়। ফলে জানাজার লাইন পৌঁছে যায় কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্স রওয়ানা হয়।

এরপর পৌনে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি পৌঁছায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com