মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৬৫ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় একজন এবং জেলাগুলোর মধ্যে খুলনাই সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ১১৩ জন। বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছেন ৪৫ জন।

এ সময়ে লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৭০ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে তিন হাজার ৩৮০ জন হাসপাতাল ছেড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com