মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

৪ মাস আগে চাকরি ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেন খাইরুল

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৬৩ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
খাইরুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নির্বাচনে অংশ নিতে ৪ মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি। খাইরুল বলেন, ‘বিএসপি একতারা প্রতীকে আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলাম চাকরি করায় আমার মনোনয়নপত্র বাদ দিয়েছিল৷ সেজন্য এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছি।’
কুষ্টিয়ায় চারটি আসনে ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়া-১ এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com