বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা শেষে মিরপুর ওয়াবদা সংলগ্ন পৌর গোরস্থান দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।পরে সকাল সাড়ে ১১টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফায় জানাজা শেষে মিরপুর ওয়াবদা সংলগ্ন পৌর গোরস্থান দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য সোমবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে মজমপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের একতারা মোড়ো মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আবুল হাশেম ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।
এই জাতীয় আরো খবর ....