ঢাকার শাটারক্রাফট একাডেমির ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ (ইন্টারনাল) ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতায় কুষ্টিয়ার মিরপুরের উদীয়মান ফটোগ্রাফার সোহানুর রহমান পলাশ প্রথম হয়েছেন।
সে মিরপুর পৌরসভার বাজারপাড়া মহল্লার শাহাদাৎ হোসেনের ছেলে এবং ঢাকার শাটারক্রাফট একাডেমির ১২তম ব্যাচের শিক্ষার্থী।
শুক্রবার (২ অক্টোবর) সকালে একাডেমির হলরুমে শাটারক্রাফট একাডেমির ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ (ইন্টারনাল) ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাটারক্রাফট একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক আরমান আনোয়ার বিজয়ী সোহানুর রহমান পলাশের হাতে প্রথম পুরস্কার তুলে দেন।
এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগিতার বিচারক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শাটারক্রাফট একাডেমির শিক্ষার্থীদের তোলা অসংখ্য ছবির মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে সেরা আটটি ছবি নির্বাচন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মিরপুরের শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফার সোহানুর রহমান পলাশ।
শাটারক্রাফট একাডেমির ফটো এক্সিবিশনের পাশাপাশি অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটও প্রদান করে থাকে।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে সোহানুর রহমান পলাশ জানান, ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। শুরুতে মোবাইল ফোনে ছবি তোলার মাধ্যমে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে ক্যামেরায় ফটোগ্রাফির প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। একসময় শাটারক্রাফট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে যান।
শত শত ছবির মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে তার ছবিকে প্রথম স্থান দেওয়ায় তিনি আনন্দিত ও গর্বিত। এই অর্জনের জন্য তিনি শাটারক্রাফট একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক, বিচারক, সহপাঠী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সোহানুর রহমান পলাশের এই অর্জন তার ফটোগ্রাফি জীবনে নতুন অনুপ্রেরণা যোগ করেছে। ভবিষ্যতে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফিতে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।