মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৬৩ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের খেলার ক্ষীণ আশাটুকুও গতকাল শনিবার শেষ হয়ে গেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের স্থানে বিশ্বকাপে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে।

আইসিসির ঘোষণার সময় বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল মিরপুরে।

বিশ্বকাপ থেকে বাদ পড়ে বিসিবি কোনো আইনি পথে হাঁটবে কি না তেমন গুঞ্জন চলছিল চারদিকে। তবে বাংলাদেশ বোর্ডের পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সব গুঞ্জন থামিয়ে জানালেন, আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা।আমজাদ বলেন, ‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এ নিয়ে আলাদা কোনো আরবিট্রেশনে যাচ্ছি না।

তিনি আরো বলেন, ‘যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে।’এর আগে নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘নিরাপত্তাঝুঁকি নিয়ে আমরা কোনো দেশে বিশ্বকাপ খেলতে যেতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com